আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি অপরাধ প্রতিরোধ আইনে মোহনপুরে দখল ফিরে পেল জমির প্রকৃত মালিক হঠাৎ শিবগঞ্জ থানায় ডিআইজি, দিলেন জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশনা নিবন্ধন পেল দেওয়ান ফাউন্ডেশন, বাড়ছে সামাজিক কার্যক্রমের প্রত্যাশা মেধা ও পেশাদারিত্বই হোক পুলিশ কর্মকর্তার পরিচয় অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে ওসিদের কঠোর নির্দেশনা দিলেন ডিআইজি মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের তিন সদস্য আটক পবা পুলিশের অভিযানে ১২৭ পিস ইয়াবা উদ্ধার মাদক কারবারি আটক অসহায়দের খাবার খাওয়াতেন হালিম, সেই তাঁকেই তুলে নিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা মোহনপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ মোহনপুরে পুরোনো ভবনে ছাদ ধস, প্রাণে বাঁচলেন যুব কর্মকর্তা নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ

রাজশাহীতে ডিবি অভিযানে হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
  • 208 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিনুল ইসলাম স্বপন (৪৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (৩ জুন) বিকেলে গোদাগাড়ী থানার ডাইংপাড়া মোড়সংলগ্ন নির্মাণাধীন বিসমিল্লাহ টাওয়ারের দক্ষিণ পাশে ফাঁকা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আমিনুল ইসলাম স্বপন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার (খোহার মোড়) এলাকার ইলিয়াস আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পূর্বে মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. নাছিম উদ্দিনের নেতৃত্বে একটি দল মাদক উদ্ধার ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিসমিল্লাহ টাওয়ারের পাশে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন স্বপন। তবে ডিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।

পরে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে পাঁচটি প্যাকেটে রাখা এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ১০০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার স্বপনের বিরুদ্ধে এর আগে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা ও ঢাকার আদাবর থানাসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।


এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করে সংরক্ষণ করা হয়েছে এবং আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..