আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

প্যারোলে বাবার জানাজায় কয়েদি ছেলে ফের কারাগারে

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
  • 180 বার
ছবির ক্যাপশন:

প্যারোলে বাবার জানাজায় কয়েদি ছেলে, ফের কারাগারে

রাজশাহী প্রতিনিধি: বাবার মৃত্যুতে শেষ বিদায় জানাতে আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা সাজাপ্রাপ্ত কয়েদি শের আলী (২৫)।

কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তিনি নিজ গ্রামে এসে বাবার জানাজা ও দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেন। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

১৮ জুন বৃহস্পতিবার বেলা ২ টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দেয়া হয় শের আলীকে। শের আলী মোহনপুর উপজেলার মৌগাছি ইউপির মাটিকাটা গ্রামের বাসিন্দা ও মোহনপুর প্রেসক্লাবের সভাপতি, রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক রুবেল সরকার এর ভাতিজা।

তিনি একটি মামলার একজন সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ছিলেন। যার কয়েদি নাম্বার ৩৪৯৭/এ। 

পারিবারিক সূত্রে জানা যায়, ১৮ জুন রাতে শের আলীর বাবা আব্দুল মজিদ সরকার (৬৫) অসুস্থতা জনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশগ্রহণের জন্য আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় তাকে সাময়িকভাবে প্যারোলে মুক্তির অনুমতি দেয়।

বৃহস্পতিবার বিকালে রাজশাহী জেলা পুলিশ ও মোহনপুর থানা পুলিশের সমন্বয়ে একটি দল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শের আলীকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। পরে বাবার জানাজার নামাজে অংশ নেন এবং স্বজনদের সঙ্গে শেষবারের মতো বাবাকে বিদায় জানান।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়। দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় পুলিশি প্রহরায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

এ বিষয়ে মোহনপুর থানা পুলিশের এসআই ইয়ামিন আলী বলেন, ‘বাবার মৃত্যুর কারণে সাজাপ্রাপ্ত কয়েদি শের আলীকে আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়েছিল।’

রাজশাহী জেলা পুলিশ সুপার স্যার এর তত্ববধানে জেলা পুলিশ ও মোহনপুর থানা পুলিশের যৌথ সহযোগিতায় তিনি জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন। নির্ধারিত সময় শেষে তাকে নিরাপদে পুনরায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে মোহনপুর প্রেসক্লাবের সভাপতি, রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক রুবেল সরকার এর ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে শোকবার্তা জানিয়েছে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

শোকবার্তায় জানানো হয়েছে রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ রুবেল সরকারের শ্রদ্ধেয় বড় ভাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই অকাল মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য গভীর শোক প্রকাশ করছেন। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ যেন  তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সেই দোয়া করি। একই সঙ্গে আমরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..