আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

নওগাঁয় আবারও জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
  • 152 বার
ছবির ক্যাপশন:

মোঃ শাহীন সাগর : বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে সম্মাননা পেয়েছেন মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শফিকুর রহমান।

১২ জুলাই অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. গোলাম আযম। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এনডিসি), নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) এবং সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২০২৫-২০২৬ অর্থবছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মো. শফিকুর রহমানকে এ সম্মাননা দেওয়া হয়।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই স্বীকৃতি তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে। পরিবার পরিকল্পনা সেবা কেবল একটি চাকরি নয়, বরং দেশের টেকসই উন্নয়ন ও জনস্বাস্থ্য নিশ্চিত করার একটি জাতীয় দায়িত্ব। তিনি বলেন, সেবার মানোন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সবাই আন্তরিকভাবে কাজ করলে নওগাঁ জেলা দেশব্যাপী একটি অনুসরণীয় মডেলে পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের কাজের যথাযথ মূল্যায়নের পাশাপাশি দীর্ঘদিনের নিয়োগ বিধিমালা সংক্রান্ত জটিলতারও দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত হলে সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জানা গেছে, মো. শফিকুর রহমান এর আগে ২০১৮ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করে বিদেশ সফরের সুযোগ পান। ২০১৯ সালে তিনি রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন। এছাড়া জেলা পর্যায়েও একাধিকবার শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করেছেন।

এদিকে, চলতি বছর তেতুলিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ে দুটি, বিভাগীয় পর্যায়ে চারটি এবং জেলা পর্যায়ে পাঁচটি শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেছে। কেন্দ্রটিতে প্রতি মাসে গড়ে প্রায় ১৩০টি প্রসবসেবা প্রদান করা হয়, যা দেশের অন্যতম সর্বোচ্চ বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করে আসছে। 

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..