আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
  • 63 বার
ছবির ক্যাপশন: বিএনপি-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশরহাটে এমপি শফিকুল হক মিলনের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 সংগ্রাম ও গৌরবে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কেশরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশরহাট মহাসড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কেশরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. আলাউদ্দিন আলোর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান সভাটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য আবু হেনা কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল কাদের, কেশরহাট পৌর শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবুর রহমান, রাজশাহী জেলা বিএনপির সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. সেলিম রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন।

এছাড়া কেশরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. মাহ্বুব আলম বুলবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ওসমান আলী, কেশরহাট পৌর যুবদলের আহ্বায়ক শাহীন আলম, সদস্য সচিব রেজাউল করিম রেজা, কেশরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আসলাম আলী মীর, মোহনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, শাকিবুল হাসান লিটন ও মোহাম্মদ আলীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান তারা।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি ও আলোচনা সভাকে কেন্দ্র করে কেশরহাট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের দুর্ঘটনা ও বিশৃঙ্খলা রোধে মোহনপুর থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। থানা পুলিশের অফিসার ও ফোর্সসহ একদল চৌকস পুলিশ সদস্য মহাসড়ক ও সভাস্থলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..