আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

মোহনপুর মৌসুমী ফিলিং স্টেশনে শৃঙ্খলাবদ্ধ তেল বিতরণে স্বস্তি

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 24, 2026 ইং
  • 289 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার ত্রিমোহনী এলাকার মৌসুমি ফিলিং স্টেশনে শুক্রবার (২৪ এপ্রিল) দিনব্যাপী শৃঙ্খলাবদ্ধভাবে পেট্রোল বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়েছে।

মোহনপুর থানা পুলিশের উপস্থিতি এবং স্থানীয় সমন্বিত উদ্যোগে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই তেল বিতরণ সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সকাল ৭টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে সারিবদ্ধভাবে মোটরসাইকেলে প্রতি এক হাজার টাকার তেল সরবরাহ করা হয়।
পাশাপাশি কৃষি সেচযন্ত্রে লোড করে তেল দেওয়া হয়েছে, যা চলমান মৌসুমে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্যাগ অফিসার না থাকলেও পুরো ব্যবস্থাপনা ছিল নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবদ্ধ। পাম্পের পেছন দিক দিয়ে মোটরসাইকেল প্রবেশ বন্ধ রাখতে কঠোর নজরদারি ছিল, ফলে অতীতের মতো কোনো সিন্ডিকেট কার্যক্রম চোখে পড়েনি।

এতে করে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পাওয়ার ভোগান্তি থেকে রেহাই পেয়েছেন গ্রাহকরা।

মেশিনে সাময়িক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা বিক্রয় বন্ধ থাকলেও পরে পুনরায় কার্যক্রম শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত তেল বিক্রি অব্যাহত থাকে।

লাইনে দাঁড়িয়ে তেল পাওয়া স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, “আগে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাইনি। আজ কোনো ঝামেলা ছাড়াই দ্রুত তেল পেয়েছি। পরিবেশও অনেক নিয়ন্ত্রিত ছিল।”

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক বোরহান উদ্দিন বলেন, “শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনার মাধ্যমে তেল বিতরণ হওয়ায় গ্রাহকদের ভোগান্তি কমেছে। এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষ উপকৃত হবেন।”

এদিকে মৌগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী বলেন, “সরকারের ভাবমূর্তি উন্নয়ন এবং সাধারণ জনগণ ও কৃষকদের ভোগান্তি কমাতে আমরা এই উদ্যোগ নিয়েছি।

সিন্ডিকেটমুক্তভাবে সুষ্ঠু তেল বিতরণ নিশ্চিত করতে আমাদের পক্ষ থেকে ভাতিজা ইব্রাহিম, উজ্জ্বল, মিঠুসহ লোকজন তপ্তরোদে পুড়ে মাঠে কাজ করেছে। ফলে কোনো ঝামেলা ছাড়াই জনগণ তেল পেয়েছেন—এটা জেনে ভালো লাগছে। অনেকেই ফোন করে সন্তোষ প্রকাশ করেছেন।” 

স্থানীয়রা মনে করছেন, প্রশাসন ও স্থানীয় উদ্যোগের সমন্বয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে তেল বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে এবং সরকারের সেবামূলক কার্যক্রমের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..