আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
রাজনৈতিক কমিটিতে ৩৩ শতাংশ নারী অংশগ্রহণ নিশ্চিতের দাবি পরীক্ষায় ব্যস্ত মা, শিশুকে কোলে নিয়ে মানবিকতার নজির গড়লেন ইউএনও এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ 'মিথ্যা ও ভিত্তিহীন' দাবি আরএমপি'র মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তা চায় মোহনপুর থানা পুলিশ জিআই স্বীকৃত পানের প্রতীকে সাজল মোহনপুরের প্রবেশদ্বার নেসকো'র নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন নওগাঁয় আবারও জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান তানোরে ৫'শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরের হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার সংগ্রাম, স্বপ্ন আর সাফল্য-কৃষকপুত্র হাসিবুর এখন প্রশাসন ক্যাডার জ্ঞানচর্চার ৭৩ বছরের গৌরব, উৎসবে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক প্রশিক্ষণে আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ড. সলিমুল্লাহ খান বিএনপি নেতা কাজিম উদ্দিনের মায়ের মৃত্যুতে এমপি মিলনসহ বিভিন্ন মহলের শোক রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবসে আদিবাসীদের অধিকার ও ভূমি সুরক্ষার দাবি ‘Run for Padma’ উপলক্ষে রাজশাহীতে প্রেস ব্রিফিং মোহনপুরে মাদক কারবারিদের বয়কটের আহব্বান ইউএনও'র মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ৯৩ হাজার জাল নোটসহ র‍্যাবের অভিযান আটক-১ মোহনপুরে পরকীয়ার অভিযোগে জনতার হাতে আটক এএসআই রাজশাহীর মোহনপুরে ইটের আঘাতে পশুখাদ্য ব্যবসায়ী নিহত কর্মদক্ষতায় আলোচিত ওসি খালিদুর রহমান, বদলির খবরে প্রশংসার ঢল

মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ৯৩ হাজার জাল নোটসহ র‍্যাবের অভিযান আটক-১

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
  • 162 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এ সময় আরেক অভিযুক্ত পালিয়ে যান।

র‍্যাব-৫ জানায়, রোববার (২৮ জুন) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসির একটি আভিযানিক দল মোহনপুর উপজেলার হরিদাগাছি মৌজার কেশরহাট বাজার সমবায় স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে।

অভিযানে লাল গোলাপ সমবায় সমিতি লিমিটেডের একটি অফিস কক্ষ থেকে মো. নায়েব আলী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর অভিযুক্ত মো. শহীদুল্লাহ (রাজু) (৫৫) পালিয়ে যান।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও জাল নোট সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় মোহনপুর থানায় সংশ্লিষ্ট আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300