আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি অপরাধ প্রতিরোধ আইনে মোহনপুরে দখল ফিরে পেল জমির প্রকৃত মালিক হঠাৎ শিবগঞ্জ থানায় ডিআইজি, দিলেন জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশনা নিবন্ধন পেল দেওয়ান ফাউন্ডেশন, বাড়ছে সামাজিক কার্যক্রমের প্রত্যাশা মেধা ও পেশাদারিত্বই হোক পুলিশ কর্মকর্তার পরিচয় অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে ওসিদের কঠোর নির্দেশনা দিলেন ডিআইজি মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের তিন সদস্য আটক পবা পুলিশের অভিযানে ১২৭ পিস ইয়াবা উদ্ধার মাদক কারবারি আটক অসহায়দের খাবার খাওয়াতেন হালিম, সেই তাঁকেই তুলে নিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা মোহনপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ মোহনপুরে পুরোনো ভবনে ছাদ ধস, প্রাণে বাঁচলেন যুব কর্মকর্তা নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ

‘Run for Padma’ উপলক্ষে রাজশাহীতে প্রেস ব্রিফিং

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
  • 355 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সকল নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূরীকরণ, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে অনুষ্ঠিতব্য “Run for Padma (Save The Ganges)” ৭.৫ কিলোমিটার মিনি ম্যারাথন উপলক্ষে রাজশাহীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় রাজশাহীর পদ্মা গার্ডেনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজকরা মিনি ম্যারাথনের লক্ষ্য, উদ্দেশ্য, রুট ম্যাপ এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত অবহিত করেন।

এ সময় আয়োজকরা বলেন, পদ্মাসহ দেশের নদ-নদী রক্ষা শুধু পরিবেশের জন্য নয়, দেশের অস্তিত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আয়োজকরা নদী রক্ষার এ আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করেন। তাদের প্রত্যাশা, “Run for Padma (Save The Ganges)” কর্মসূচির মাধ্যমে নদী রক্ষার বার্তা দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং সবাই একসঙ্গে উচ্চারণ করবে— “নদী বাঁচলে বাঁচবে দেশ"

সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তাফা মামুন, বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জুলফিকার হায়দর প্রমুখ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..