আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

মাদক, ছিনতাই ও সড়ক বিশৃঙ্খলা রোধে কঠোর হচ্ছে আরএমপি

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Jun 4, 2026 ইং
  • 147 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে বিশেষ সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বুধবার (৩ জুন) আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় মহানগরীকে নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ কমিশনার। তিনি সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সমন্বয়ে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার নির্দেশনা দেন।

এ সময় ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে মহানগরীর ঝুঁকিপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশি টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি পদ্মা ও আশপাশের নদীগুলোতে অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন, হেলমেটবিহীন মোটরসাইকেল, লুকিং গ্লাসবিহীন যান এবং বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত চেকপোস্ট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশি উপস্থিতি ও টহল আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় মামলার তদন্ত কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে বিভিন্ন ইউনিটের মধ্যে তথ্য আদান-প্রদান এবং আন্তঃসংস্থাগত সমন্বয় বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি র‌্যাব-৫, সিআইডি, নৌ-পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমন্বিত উদ্যোগের মাধ্যমে রাজশাহী মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..