আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
ভূমি অপরাধ প্রতিরোধ আইনে মোহনপুরে দখল ফিরে পেল জমির প্রকৃত মালিক হঠাৎ শিবগঞ্জ থানায় ডিআইজি, দিলেন জনবান্ধব পুলিশিংয়ের নির্দেশনা নিবন্ধন পেল দেওয়ান ফাউন্ডেশন, বাড়ছে সামাজিক কার্যক্রমের প্রত্যাশা মেধা ও পেশাদারিত্বই হোক পুলিশ কর্মকর্তার পরিচয় অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে ওসিদের কঠোর নির্দেশনা দিলেন ডিআইজি মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের তিন সদস্য আটক পবা পুলিশের অভিযানে ১২৭ পিস ইয়াবা উদ্ধার মাদক কারবারি আটক অসহায়দের খাবার খাওয়াতেন হালিম, সেই তাঁকেই তুলে নিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা মোহনপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ মোহনপুরে পুরোনো ভবনে ছাদ ধস, প্রাণে বাঁচলেন যুব কর্মকর্তা নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ

শিবপুরে ভূমি অফিস ঘুরে দেখলেন কমিশনার, সেবার মানে সন্তোষ

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 30, 2026 ইং
  • 249 বার
ছবির ক্যাপশন:

কামাল হোসেন প্রধান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলায় ভূমি অফিস পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আজমল হোসেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) বেলা প্রায় ২টার দিকে তিনি শিবপুর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফারজানা ইয়াসমিন এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় তিনি ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, সেবা প্রদান পদ্ধতি ও নথিপত্র পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরে বিকেলে তিনি পুটিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ভূঁইয়া, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলতাফ হোসেন, হিসাব সহকারী আব্দুর রহিম, অফিস সহকারী মোঃ মোবারক হোসেন ও ঝর্না আক্তার, উদ্যোক্তা মোঃ সালাহ উদ্দিন সরকার ও আখিনুর আক্তারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা।

পরিদর্শন শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) অফিসের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..