আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

নওগাঁয় যুবদল নেতার কব্জি কাটার ঘটনায় গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
  • 111 বার
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে জমির আইল নিয়ে বিরোধের জেরে মথুরাপুর ইউনিয়ন যুবদলের এক সহ-সভাপতির বাম হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। হামলায় তাকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার মা। এ ঘটনায় অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত হাসান রমন (৪২) জালালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে এবং মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি। অভিযুক্ত মিজানুর রহমান ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং তার স্ত্রী আমেনা বেগম একই ওয়ার্ড আওয়ামী লীগের সভানেত্রী বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

স্থানীয়দের ভাষ্য, জমির আইল কাটা নিয়ে রোববার বিকেলে হাসান রমনের সঙ্গে মিজানুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় মিজানুর ধারালো হাসুয়া দিয়ে হাসানের বাম হাতে কোপ দিলে তার কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে হাসানের মা বিউটি বেগমও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহতের বাবা ও মামলার বাদী দুদু মিয়া অভিযোগ করে বলেন, সামান্য আইল কাটার বিরোধের জেরে মিজানুর ও তার স্ত্রী তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। ছেলেকে বাঁচাতে গেলে তার স্ত্রীকেও কুপিয়ে আহত করা হয়। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান দাবি করেন, হাসান রমন তার জমির সীমানা কেটে ফেলায় তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে হাসানসহ ৬-৭ জন তার বাড়িতে হামলা চালালে ধস্তাধস্তির একপর্যায়ে হাতে থাকা ঘাস কাটার হাসুয়া থেকে অসাবধানতাবশত হাসানের কব্জিতে আঘাত লাগে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান দুই আসামি মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..