আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

সম্প্রীতির ঈদ আয়োজনে রাজশাহী জেলা প্রশাসন

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : May 29, 2026 ইং
  • 156 বার
ছবির ক্যাপশন: রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের উদ্যোগে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি

রাজশাহী প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (ঈদের দিন) রাত ৯টায় জেলা প্রশাসকের বাংলোতে রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন। এরপর নৈশভোজ ও ঈদ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ঈদ আমাদের ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার শিক্ষা দেয়। তিনি বলেন, এই ধরনের আয়োজন প্রশাসনিক ও রাজনৈতিক সমন্বয়কে আরও সুদৃঢ় করবে এবং রাজশাহীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ঈদুল আজহা ত্যাগ ও সহমর্মিতার বার্তা বহন করে। তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে এলাকার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

উপস্থিত সবাই জেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং পারস্পরিক কুশল বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..