আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

রাবিতে ভারতীয় কূটনীতিকের সফর: যৌথ গবেষণায় আগ্রহ

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 19, 2026 ইং
  • 166 বার
ছবির ক্যাপশন:

মোঃ শাহীন সাগর, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার রোববার উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। জবাবে সহকারী হাই কমিশনার ভারতের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে ভারতের সংস্কৃত বিশ্ববিদ্যালয়গুলোর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের একাডেমিক উন্নয়নে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এছাড়া, ভারতের জামিয়া মিল্লিয়া ইসলামিয়া-এর সঙ্গে পূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

সাক্ষাৎ শেষে সহকারী হাই কমিশনার উপাচার্যকে একটি প্রকাশনা উপহার দেন। উপাচার্যও তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি স্মারক ক্রেস্ট প্রদান করেন।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, সংস্কৃত বিভাগের সভাপতি প্রফেসর হোসনে আরা আরজুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার রবিবার (১৯ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই সাক্ষাৎকালে উপাচার্য সহকারী হাই কমিশনারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এসময় তাঁরা রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম ও তার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। সহকারী হাই কমিশনার ভারতের সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে রাবির সংস্কৃত বিভাগের একাডেমিক উন্নয়নে সহযোগিতা প্রদানে আগ্রহ ব্যক্ত করেন। এছাড়া রাবির সাথে ভারতের জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার সাথে ইতোমধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সহযোগিতা গতিশীল করার বিষয়েও তাঁরা আলোচনা করেন। 

সহকারী হাই কমিশনার উপাচার্যকে একটি প্রকাশনা উপহার দেন ও উপাচার্য সহকারী হাই কমিশনারকে একটি স্মারক ক্রেস্ট উপহার দেন। 

সাক্ষাৎকালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, সংস্কৃত বিভাগের সভাপতি প্রফেসর হোসনে আরা আরজু, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..