আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
রাজনৈতিক কমিটিতে ৩৩ শতাংশ নারী অংশগ্রহণ নিশ্চিতের দাবি পরীক্ষায় ব্যস্ত মা, শিশুকে কোলে নিয়ে মানবিকতার নজির গড়লেন ইউএনও এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ 'মিথ্যা ও ভিত্তিহীন' দাবি আরএমপি'র মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে সহায়তা চায় মোহনপুর থানা পুলিশ জিআই স্বীকৃত পানের প্রতীকে সাজল মোহনপুরের প্রবেশদ্বার নেসকো'র নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন নওগাঁয় আবারও জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিকুর রহমান তানোরে ৫'শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুরের হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেপ্তার সংগ্রাম, স্বপ্ন আর সাফল্য-কৃষকপুত্র হাসিবুর এখন প্রশাসন ক্যাডার জ্ঞানচর্চার ৭৩ বছরের গৌরব, উৎসবে মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক প্রশিক্ষণে আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ড. সলিমুল্লাহ খান বিএনপি নেতা কাজিম উদ্দিনের মায়ের মৃত্যুতে এমপি মিলনসহ বিভিন্ন মহলের শোক রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবসে আদিবাসীদের অধিকার ও ভূমি সুরক্ষার দাবি ‘Run for Padma’ উপলক্ষে রাজশাহীতে প্রেস ব্রিফিং মোহনপুরে মাদক কারবারিদের বয়কটের আহব্বান ইউএনও'র মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ৯৩ হাজার জাল নোটসহ র‍্যাবের অভিযান আটক-১ মোহনপুরে পরকীয়ার অভিযোগে জনতার হাতে আটক এএসআই রাজশাহীর মোহনপুরে ইটের আঘাতে পশুখাদ্য ব্যবসায়ী নিহত কর্মদক্ষতায় আলোচিত ওসি খালিদুর রহমান, বদলির খবরে প্রশংসার ঢল

আরএমপির ৫ থানায় নতুন ওসি, বদলি ১১ কর্মকর্তা

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 16, 2026 ইং
  • 147 বার
ছবির ক্যাপশন: আরএমপি'র ৫ থানায় নতুন ওসি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এ প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে একযোগে ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই রদবদলে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দায়িত্ব পেয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমানের স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ পরিবর্তন আনা হয়।

নতুন আদেশ অনুযায়ী, বেলপুকুর থানার ওসি মো. আরজুনকে সাইবার ক্রাইম ইউনিটে পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শাহমখদুম থানার ওসি ফারুক হোসেনকে বেলপুকুর থানায় এবং দামকুড়া থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে পুলিশ ট্রেনিং স্কুলে পদায়ন করা হয়েছে।

এছাড়া মতিহার থানার ওসি আবুল কালাম আজাদকে রাজপাড়া থানায় এবং রাজপাড়া থানার ওসি মোহাম্মদ গোলাম কবিরকে মতিহার থানায় বদলি করা হয়েছে।

গোয়েন্দা শাখা (ডিবি) থেকে পরিদর্শক কবির হোসেনকে শাহমখদুম থানার ওসি করা হয়েছে। একই সঙ্গে দামকুড়া থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলমকে ওই থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পরিদর্শক (তদন্ত) পর্যায়েও একাধিক রদবদল হয়েছে। বেলপুকুর থানার শামছুল আলমকে কর্ণহার থানায়, রাজপাড়া থানার আব্দুল আলীমকে শাহমখদুম থানায়, শাহমখদুম থানার এম এম আবু জাফরকে রাজপাড়া থানায় এবং কর্ণহার থানার আব্দুল আজিজ মন্ডলকে বেলপুকুর থানায় বদলি করা হয়েছে।

এ বিষয়ে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতেই এই পদায়ন করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300