আজকের তারিখঃ | খ্রিস্টাব্দ | বঙ্গাব্দ
শিরোনাম :
নওহাটায় পৌর বিএনপির উঠান বৈঠকে নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ ঋণ না দিয়ে চেক তৃতীয় পক্ষের হাতে হস্তান্তরের অভিযোগ আশা কর্মীর বিরুদ্ধে মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাতে মা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বাবা পবা থানায় মারপিটের মামলা না নেওয়ায় ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন মোহনপুরে একই গ্রামে দুই সার ডিলার? বর্তমান ডিলারের শ্যালকের আবেদন ঘিরে প্রশ্ন রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান আর নেই মোহনপুরে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইউনুসের মোটরসাইকেল শোডাউন জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেব: এমপি মিলন ২৪ বছর বেতন-ভাতা ছাড়াই পাঠদান, এবার আধুনিকায়নের উদ্যোগ বড়গাছী স্কুলে সেই অধ্যক্ষ মালেকের বিরুদ্ধে একাধিক মামলা, অভিযোগ চাঁদাবাজি-ধর্ষণ প্রাইভেট কারের ধাক্কায় বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম আহত ষষ্ঠ শ্রেণির ছাত্রের প্রেমের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, অন্তঃসত্ত্বা হওয়ার পর গ্রেপ্তার মোহনপুরে মাদকের বিরুদ্ধে মাইকিং, ধরিয়ে দিলে ৫ হাজার টাকা পুরস্কার নারীসহ অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, সংবাদ প্রকাশের পর মাদরাসা সুপার বরখাস্ত মঞ্চে ওসি, পাশে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি! জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বৃষ্টিভেজা মাঠে মোহনপুরের শিরোপা উৎসব কেশরহাটে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত মাটির টানে সাংবাদিকতার সাথে কৃষি: কলার বাগান দিয়ে সফলতার নতুন স্বপ্ন সাংবাদিক শাহিন সাগরের নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী রেঞ্জ ডিআইজির সৌজন্য সাক্ষাৎ মোহনপুরে মাদ্রাসা সুপারকে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

দায়িত্ব গ্রহণের পরই পরিবর্তনের ছোঁয়া: উন্নয়ন ও সেবায় এগিয়ে রাজশাহী

রিপোর্টারের নাম: Tathya Prokash
  • সংবাদ প্রকাশের তারিখ : May 12, 2026 ইং
  • 180 বার
ছবির ক্যাপশন:

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন দায়িত্ব গ্রহণের পর নগরীর উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবায় উল্লেখযোগ্য গতি এসেছে বলে জানা গেছে।


গত ১৪ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ১৬ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নগরীর উন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর নগর ভবনে দাপ্তরিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, রাজস্ব আদায় বৃদ্ধি এবং নাগরিক সেবা সহজীকরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। নিয়মিত বিভাগীয় বৈঠক ও মাঠপর্যায়ের তদারকির মাধ্যমে সেবা কার্যক্রমে গতি আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পরিচ্ছন্নতা ও সেবাকর্মীদের কল্যাণে ১২৩৭ জন পরিচ্ছন্নকর্মীর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি ঈদ উপলক্ষে বিভিন্ন সেবা কার্যক্রম গ্রহণ করা হয়, যা নগরবাসীর মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

নগরীর ৩০টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেন পরিষ্কার ও মশক নিধন কর্মসূচি জোরদার করা হয়েছে। এছাড়া ফগার স্প্রে কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।

নাগরিক সেবা সহজীকরণে রেলওয়ে স্টেশনে যাত্রী সহায়তা কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ফ্লাইওভার এবং বাজার উন্নয়ন প্রকল্পগুলোও পুনরায় গতিশীল হয়েছে।

অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, বাজার উন্নয়ন এবং বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ চলমান রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা আধুনিকায়ন, লেক উন্নয়ন ও ফোয়ারা স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্যসেবার অংশ হিসেবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়, যা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এছাড়া সবুজায়ন কর্মসূচির আওতায় নগরীতে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী বর্ষা মৌসুমে ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।

নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার, খাল-নালা পুনরুদ্ধার এবং পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধি করাই তাদের প্রধান লক্ষ্য। সবার সহযোগিতায় রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করার কাজ চলমান রয়েছে।

নগরীর উন্নয়ন ও নাগরিক সেবায় গৃহীত এসব উদ্যোগে ইতিবাচক পরিবর্তন আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..